E-Paper

‘বিজেপির মুখ্যমন্ত্রী হবেন আমিষাশী’

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে দাবি করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর মাছ-মাংস এমনকি ডিম খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৭:০০

—প্রতীকী চিত্র।

আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি খাদ্যাভ্যাসের দিক থেকে আমিষাশীই হবেন বলে দাবি বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে দাবি করেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর মাছ-মাংস এমনকি ডিম খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করবে। মমতার সেই দাবিকে নস্যাৎ করে সুকান্ত মঙ্গলবার বলেন, ‘‘আসলে হেরে যাচ্ছেন বুঝতে পেরেই তৃণমূলনেত্রী এ সব বলছেন। বাংলার বেশির ভাগ মানুষ, যাঁদের মধ্যে বিজেপির নেতা-কর্মীরাও রয়েছেন, তাঁরা আমিষ খেয়ে থাকেন। আজ আমিও আমিষ খেয়েছি। আগামী দিনে রাজ্যে যিনিই বিজেপির মুখ্যমন্ত্রী হোন না কেন, তিনি আমিষাশী হবেন। যখন মুখ্যমন্ত্রী নিজেই আমিষাশী, তখন তিনি আর রাজ্যবাসীর উপরে নিষেধাজ্ঞা কেন চাপাবেন!’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Bengal BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy