রামনবমীর অনুষ্ঠানে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী, বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার আসানসোলে রামনবমী মহোৎসবে বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘এটা হিন্দুত্বকে বাঁচানোর নির্বাচন। যদি আপনার কাছে ১৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার গুরুত্বপূর্ণ হয়, তা হলে সিঁদুর পরা বন্ধ করে দিন। শাঁখা-পলা-মঙ্গলসূত্র পরা বন্ধ করে দিন। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন বলেন, “বিজেপি নেতৃত্বের এটাই চরিত্র। মানুষ এর জবাব দেবে।” প্রদেশ কংগ্রেস সদস্য প্রসেনজিৎ পুইতন্ডি বলেন, “ওঁদের স্কুলে কী শিক্ষা দেওয়া হয়, তা এই মন্তব্যেই বোঝা যায়।’’ সিপিএমের রাজ্য নেতা পার্থ মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘এই ধরনের শব্দপ্রয়োগে সমাজে ভুল বার্তা যাবে।’’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘‘এটা সত্যি যে তৃণমূল যেখানে জিতেছে, সেই সামসেরগঞ্জে মহিলাদের শাঁখা-সিঁদুর কেড়ে নিয়েছে। সন্দেশখালিতে মহিলাদের নিয়ে কী করেছে সবাই জানে। উনি হয়তো সেই বিষয়টিই বলতে চেয়েছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)