বিজেপির জয়ে খুশি সুজাতা

সুজাতা অবশ্য দাবি করেছেন, ‘‘যারা পরিকল্পনা করে গত লোকসভা ভোটে আমাকে হারিয়েছিল, দল তাঁদেরই এ বার টিকিট দিয়েছিল। ওই ‘শয়তানেরা’ হেরেছে বলেই আমি খুশি। তবে বিজেপিতে ফেরার জন্য আমি ওই ভিডিয়ো বানাইনি।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৭:৪৯

—প্রতীকী চিত্র।

বিজেপির জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছেন তৃণমূলের জেলা পরিষদের মৎস্য, প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ! তিনি সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে এখন তিনি তৃণমূলের বিরুদ্ধে তাঁর পরিবারকে হেনস্থা করার অভিযোগ তুলছেন। এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সুজাতা অবশ্য দাবি করেছেন, ‘‘যারা পরিকল্পনা করে গত লোকসভা ভোটে আমাকে হারিয়েছিল, দল তাঁদেরই এ বার টিকিট দিয়েছিল। ওই ‘শয়তানেরা’ হেরেছে বলেই আমি খুশি। তবে বিজেপিতে ফেরার জন্য আমি ওই ভিডিয়ো বানাইনি।” তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, “ওঁকে দলের শীর্ষ নেতৃত্বই যোগদান করিয়েছিলেন। এখন তাঁরাই এ নিয়ে বলতে পারবেন।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC BJP Sujata Mondal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy