ভোটে পরাজয়ের পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা ইতিমধ্যেই আঙুল তুলেছেন। এই আবহে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের সমাজমাধ্যমে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা। ‘রামায়ণ’ ও ‘মহাভারতে’র প্রসঙ্গ টেনে প্রিয়দর্শিনী বলেছেন, ‘আনুগত্য যখন বিচারবোধকে অন্ধ করে দেয়, তখন ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। আর সত্য নয়, বরং তৈরি করা ধারণার উপরে সেই বিচার গড়ে উঠলে, তা অন্যায্য।’ এই সূত্রেই তিনি মনে করিয়ে দিয়েছেন, মহাভারতের যুদ্ধের কারণ, দুর্যোধনের প্রতি ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহ ও পক্ষপাতিত্ব। পাশাপাশি, রাম-রাজ্যের পতনের সূচনা হয়েছিল যখন রাম জন-গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে অগ্নিপরীক্ষার পরেও সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন। প্রিয়দর্শিনীর আর্জি, ‘চোখে ঠুলি বেঁধে থেকো না’, ‘কান দিয়ে দেখো না’। মমতার নানা প্রচারের সঙ্গী, মহিলা তৃণমূলের নেত্রী প্রিয়দর্শিনীর এমন পোস্ট ঘিরেই শুরু হয়েছে আলোচনা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)