Advertisement

হারের পরে বিশদে মুখ খুলবেন মমতা-অভিষেক! কালীঘাটের বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে কী বলবেন তাঁরা?

মমতা স্বয়ং ভবানীপুর আসন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। দলের এই হারের পরে নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দানা বাধতে শুরু করেছে। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করবেন মমতা এবং অভিষেক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২৩:২০
(বাঁ দিকে) তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যে ফের রাজনৈতিক পালাবদল হল। ক্ষমতাচ্যুত হল তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনপাট। ১০০-রও নীচে নেমে এসেছে তৃণমূলের আসন। দলের এই হারের পরে বিশদে মুখ খুলবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মমতা স্বয়ং ভবানীপুর আসন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। দলের এই হারের পরে নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দানা বাধতে শুরু করেছে। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করবেন মমতা। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক শুরু হবে। সেখানে দলনেত্রীর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। দলের হারের পরে তাঁরা কী বলবেন মঙ্গলবার, সে দিকে নজর রয়েছে গোটা রাজ্যের।

সোমবার দুপুরে ভোটগণনা চলাকালীন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা। তাঁর আসন ভবানীপুরের গণনা চলছিল এখানেই। মমতা গণনাকেন্দ্রে যাওয়ার পরে শুভেন্দুও সেখানে পৌঁছে যান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দু’জনেই ছিলেন সেখানে। এরপর সোমবার সন্ধ্যায় আচমকাই গণনা শেষ হওয়ার আগেই সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে যান মমতা।

গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, “আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুরোটা একতরফা। ধাক্কা দিয়েছে, মেরেছে। সিআরপিএফ-এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে দানবিক পার্টি। ১০০টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন হল বিজেপি কমিশন।” এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবালের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তৃণমূলনেত্রীর। মমতা আরও বলেন, “এটা কী ধরনের জয়! এটা ইমমোরাল ভিক্ট্রি (অনৈতিক জয়)। মোরাল ভিক্ট্রি (নৈতিক জয়) নয়। পুরোটাই বেআইনি। জোর করে জিতেছে। লুট, লুট, লুট। আমরা ঘুরে দাঁড়াবই।”

এর পরে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে চলে যান মমতা। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে মমতা এবং অভিষেক একসঙ্গে সাংবাদিক বৈঠক ডেকে কী বলেন, সে দিকে নজর থাকবে।

Mamata Banerjee Abhishek Banerjee TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy