দলের কর্মিসভায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের বার্তা দিলেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু। এ বিষয়ে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)।
গত রবিবারের প্রচারে দক্ষিণ দমদমের তিন নম্বর ওয়ার্ডে দলের কর্মিসভায় অসংখ্য কর্মীর সঙ্গে হাজির ছিলেন তৃণমূল প্রার্থী ব্রাত্যও। তাঁর বক্তব্যের আগেওই বিধানসভা কেন্দ্রে দলেরকোঅর্ডিনেটর প্রবীর পাল বলেন, ‘‘কর্মিসভায় যদি এমন উপস্থিতি থাকে, এত আবেগ থাকে, তবে বিগত নির্বাচনগুলিতে দুর্ভাগ্যবশত কেন সেই ওয়ার্ড থেকে দল পিছিয়েথাকে? সঙ্ঘবদ্ধ ভাবে লড়াই করলে জয় কেউ ঠেকাতে পারবে না।’’
ঘটনাচক্রে, তিন নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি কয়েক মাস আগে ইস্তফা দিয়েছেন। দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ সেই ইস্তফাপত্র গ্রহণও করেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় ব্রাত্যকে বলতে শোনা যায় যে, ওইওয়ার্ডে পুরপ্রতিনিধি এই মূহূর্তে নেই। তবু সেই পুরপ্রতিনিধি-সহ কয়েক জনের নাম করে ব্রাত্য জানান, সকলকে নিয়েই তিনি ভোট করতে চান।
ব্রাত্য আরও জানান, দলীয় কর্মীরা বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। দলে অনেকগুলি গোষ্ঠী তৈরি হয়েছে। কিন্তু তাঁর ভোটে তিনি এই গোষ্ঠীদ্বন্দ্বকে প্রশ্রয় দিতে নারাজ। তাই ভোটের শেষে প্রতিটি ওয়ার্ডের বুথভিত্তিক ফলাফল দেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানাবেন যে, ২০২৭-এর পুর নির্বাচনে কাকে ওই ওয়ার্ডের পুরপ্রতিনিধি করা যেতে পারে।
এ বিষয়ে ব্রাত্যের সঙ্গেযোগাযোগ করা হলে তিনি জানান, তিন নম্বর ওয়ার্ডে কোনও পুরপ্রতিনিধি না থাকায় সেটি কিছুটা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাই দলীয়কর্মিসভায় সকলকে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। দলীয় কর্মিসভায় তিনি কী এবং কেন বলেছেন, তা নিয়ে বাইরে কথা বলতে চান না বলেও জানিয়েছেনতৃণমূল প্রার্থী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)