নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে ধারাবাহিক ভাবে সরব তৃণমূল কংগ্রেস। এই আবহে বিজেপিকে সাহায্য করতে নিয়ম বহির্ভূত ভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল পর্যবেক্ষকদের নির্দেশ দিচ্ছেন বলে শনিবার অভিযোগ তুলল তৃণমূল। একই অভিযোগ তোলা হয়েছে বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের বিরুদ্ধেও। কমিশন সূত্রে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
তৃণমূলের তরফে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ দিন অভিযোগ করেছেন, “কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিজেপির ‘ক্যাডারে’র মতো কাজ করার জন্য চাপ তৈরি করছেন সিইও এবং বিশেষ পর্যবেক্ষক। ওয়টস্যাপে নির্দেশ দিয়ে তা মুছে ফেলা হচ্ছে।” কুণালেরদাবি, এই সব কিছুর প্রমাণ দলের কাছে আছে। সময় মতো সংশ্লিষ্ট জায়গায় তা দেওয়া হবে। এর পাশাপাশিবাইরের একাধিক রাজ্য থেকে বিজেপির জন্য পশ্চিমবঙ্গে টাকা ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল।
কমিশন সূত্রে অবশ্য বলা হয়েছে, তাদের অধীনে যাঁরা কাজ করছেন, তাঁদের সঙ্গে সমন্বয় রাখার দায়িত্ব সিইও-র। পাশাপাশি, সিইও হিসাবে ভোট পরিচালনার দায়িত্বও তাঁর। সিইও-র বৈঠক করার অধিকার না থাকলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে হবে কী ভাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)