Advertisement
E-Paper

Bengal Polls: আসানসোলে মধ্যরাতে বিজেপি-র দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রবিবার গভীর রাতে আসানসোল বাজারে বিজেপি-র দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১২:৫৪
ভাঙচুর হওয়া কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা।

ভাঙচুর হওয়া কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। রবিবার গভীর রাতে আসানসোল বাজারে বিজেপি-র দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ব্যানার, ছবি এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ এবং বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এই ঘটনার পর থেকেই পুলিশ প্রশাসনের তরফে আসানসোলের বিভিন্ন এলাকায় টহলদারি চালানো হচ্ছে। এই ঘটনায় বিজেপি দুষেছে তৃণমূলকেই।

তৃণমূল সেই অভিযোগ খারিজ করেছে। তৃণমূল নেতা ভি শিবদাসন বলেছেন, ‘‘তৃণমূল ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে না। যারা করছে তারা অন্যায় করছে। পুলিশকে ব্যবস্থা নিতে আবেদন জানাচ্ছি।’’

Asansol BJP Party Office tmc bjp clash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy