Advertisement

নিজেরই বিধানসভা কেন্দ্রের গার্ডেনরিচকে ‘মিনি পাকিস্তান’ বললেন ববি হাকিম

নিজে তো পড়লেনই, দলকেও ফেলে দিলেন চরম অস্বস্তির মুখে। একেবারে ভোটের সময়েই। নিজেরই বিধানসভা আসনের একটি জায়গাকে ‘পাকিস্তানের ক্ষুদ্র অংশ’ (মিনি পাকিস্তান) বলে চিহ্নিত করলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদায়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ (ববি) হাকিম। সেই জায়গাটির নাম- গার্ডেনরিচ। পাকিস্তানের নামজাদা দৈনিক ‘দ্য ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ববি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ২১:৫৮

নিজে তো পড়লেনই, দলকেও ফেলে দিলেন চরম অস্বস্তির মুখে। একেবারে ভোটের সময়েই।

নিজেরই বিধানসভা আসনের একটি জায়গাকে ‘পাকিস্তানের ক্ষুদ্র অংশ’ (মিনি পাকিস্তান) বলে কার্যত কটাক্ষ করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদায়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ (ববি) হাকিম। সেই জায়গাটির নাম- গার্ডেনরিচ। পাকিস্তানের নামজাদা দৈনিক ‘দ্য ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ববি।

ওই সাক্ষাৎকারে ববি বলেন, ‘‘দয়া করে আমার সঙ্গে একটু আসুন। আমি আপনাদের কলকাতার ‘মিনি পাকিস্তান’ ঘুরিয়ে দেখিয়ে দেব।’’

আরও পড়ুন- শনিবাসরীয় ভোটে লাইমলাইট একাই কেড়ে নিল সূর্য!

শুক্রবার ফিরহাদ হাকিমের দেওয়া ওই সাক্ষাৎকারটি ‘দ্য ডন’-এ বেরোতেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে যায়। শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। বামপন্থীদের তরফে তীব্র নিন্দা করা হয় ফিরহাদের ওই মন্তব্যের। বিজেপি বিষয়টিকে নির্বাচন কমিশনের গোচরে আনার হুঁশিয়ারি দেয়। ‘ভুল হয়ে গিয়েছে বিলকুল’ বুঝতে পেরে এর পর একটি ভারতীয় সংবাদ মাধ্যমে ববি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও সরকারি সফর সূচি না থাকা সত্ত্বেও পাকিস্তানে গেলে তা নিয়ে হই চই হয় না! আর অন্য কিছু ঘটলেই যত বিপত্তি! আসলে একটা সাম্প্রদায়িক উস্কানি চলছে।’’

কথার মোড় ঘোরাতে এর পর ববি বলেছেন, ‘‘আমি কথাটা ঠিক ও ভাবে বলতে চাইনি। যদি সেটা বলেও থাকি, তাতেই বা দোষের কী হল? সিঙ্গাপুরেও তো ‘মিনি ইন্ডিয়া’ রয়েছে।’’

When Modi goes to Pakistan, no one questions him: Bengal minister's response to 'mini-Pakistan' row
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy