Govt Internships 2026

স্নাতকের পড়াশোনা চলছে? পেতে পারেন ইন্টার্ন হওয়ার সুযোগও, কী ভাবে আবেদন করবেন?

২০০ পড়ুয়াকে হাতেকলমে গবেষণার খুঁটিনাটি শেখার সুযোগ দেওয়া হবে। এ জন্য তাঁদের ইন্টার্নশিপের যোগদান করা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:১১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গবেষণার বিভিন্ন বিষয় শেখাবেন বিশেষজ্ঞেরা। ইন্টার্ন হিসাবে ওই কাজ শেখার সুযোগ পাবেন স্নাতক স্তরের পড়ুয়ারাও। এ জন্য তাঁদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদের সামার আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ এক্সোপোজ়ার ইন্টার্নশিপে যোগদান করতে হবে। প্রশিক্ষণের সুযোগ পাবেন ২৫০ জন।

Advertisement

গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা বিষয়ে স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়ারা ওই ইন্টার্নশিপে যোগদান করতে পারবেন। এ ছাড়াও যাঁরা ডিজ়াইন, টেকনোলজি শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে পড়াশোনা করছেন— তাঁরাও প্রশিক্ষণে যোগ দিতে পারবেন। তবে, তাঁদের দ্বাদশ এবং স্নাতকের পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

বাছাই করা প্রার্থীদের দু’মাসের প্রশিক্ষণ চলবে ১৫ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত। প্রশিক্ষণ চলাকালীন মাসে তাঁদের ১৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। তাঁরা আইআইটি, হায়দরাবাদ-এর হস্টেলে থেকে প্রশিক্ষণ নিতে পারবেন।

Advertisement

প্রার্থীরা অনলাইন ইন্টার্নশিপে যোগদানের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের আবেদনপত্র-সহ সমস্ত আনুষঙ্গিক নথি ১০ মার্চ-এর মধ্যে পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ১৫ এপ্রিলের মধ্যে ই-মেল মারফত যোগাযোগ করবেন আইআইটি হায়দরাবাদ কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement