Skill Development Courses 2026

শিক্ষাদানের পদ্ধতি বা ব্যবসায় কৃত্রিম মেধার প্রয়োগের কৌশল, শেখার সুযোগ পাবেন কারা?

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়া এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। ‘শিক্ষার কড়চা’য় রইল সে সব কর্মসূচির বিশদ তথ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্নাতকস্তর থেকেই পড়াশোনার সঙ্গে স্থানীয় ভাষা বা সংস্কৃতি নিয়ে চর্চার সুযোগ পাওয়া যায়। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতার বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি বা কোর্সের ব্যবস্থা করা হয়ে থাকে। সেই সমস্ত কোর্সের বিষয়, কোথায় করানো হয়, কী ভাবে ক্লাস হয়, কত খরচ হয়— সে সম্পর্কিত বিশদ তথ্য দেওয়া হল।

Advertisement

ব্যবসায় কৃত্রিম মেধার প্রয়োগ:

কৃত্রিম মেধার সাহায্যে ব্যবসার উন্নতিও সম্ভব। ছোট থেকে বড়— সব ধরনের ব্যবসার ক্ষেত্রে ওই প্রযুক্তিকে কী ভাবে কাজে লাগানো যেতে পারে, তা শেখাবেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জেনারেটিভ এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং-এর মতো বিষয়গুলিও শেখার সুযোগ পাওয়া যাবে।

Advertisement
  • কোথায় হবে— বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
  • কবে— ১৮ মার্চ, ২০২৬।
  • কত দিন চলবে— তিন মাস।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন, চাকরিজীবীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৭ মার্চ।

ম্যানুফ্যাকচারিং-এর কাজে মেশিন লার্নিং-এর ব্যবহার:

সামগ্রী উৎপাদনের কাজে গতি আনতে মেশিন লার্নিং এবং কৃত্রিম মেধা ব্যবহারের কৌশল শেখার সুযোগ। এ ছাড়াও অটোমেশনের কাজ করার জন্য ওই প্রযুক্তির খুঁটিনাটি জানা আবশ্যক। সবটাই বিশেষ কোর্সের মাধ্যমে শেখানো হবে।

  • কোথায় হবে— ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।
  • কবে— ৯ থেকে ১৩ মার্চ এবং ১৬ থেকে ১৭ মার্চ পর্যন্ত।
  • কত দিন চলবে— সাত দিন।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়া থেকে বিভিন্ন সংস্থার কর্মীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

শিক্ষকতায় কৃত্রিম মেধার প্রয়োগ:

উচ্চ শিক্ষায় কৃত্রিম মেধা কী ভাবে শিক্ষক-শিক্ষিকারা ব্যবহার করবেন, তার বিশদ শেখানো হবে। এ ছাড়াও নতুন প্রযুক্তি সম্পর্কেও খুঁটিনাটি শেখার সুযোগ থাকছে।

  • কোথায় হবে— অসম বিশ্ববিদ্যালয়।
  • কবে— ৯ থেকে ১৪ মার্চ, ২০২৬।
  • কত দিন চলবে— ছ’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কলেজের শিক্ষকরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১ মার্চ।

হাতে কলমে প্রকল্পের কাজ শেখা:

হাতেকলমে বায়োটেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে প্রকল্পের কাজ করার পদ্ধতি শেখানো হবে। এ ছাড়াও গবেষণাগারের বিভিন্ন যন্ত্র ওই কাজের জন্য কী ভাবে ব্যবহার করা উচিত, তা-ও শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজ়িয়াম।
  • কবে— ১ এবং ২ এপ্রিল।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের বায়োলজিক্যাল সায়েন্স-এর পড়ুয়ারা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা নেই।

শিক্ষাদানের পদ্ধতি নিয়ে চর্চা:

সাম্প্রতিক পরিস্থিতির বিচারে শিক্ষাদানের পদ্ধতিতে বদল এসেছে। সেই বিষয় নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তাতে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে ঘটে যাওয়া রাজনৈতিক, সামাজিক পরিবর্তনের প্রভাব কতটা, তা নিয়েও চর্চা চলবে।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
  • কবে— ১৬ থেকে ১৮ মার্চ, ২০২৬।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— শিক্ষক, অধ্যাপকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইন মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১২ মার্চ।

এ ছাড়াও সম্প্রতি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ-এর একটি মউ স্বাক্ষরিত হয়েছে। ওই দু’সংস্থার যৌথ উদ্যোগে বিপর্যয় মোকাবিলা বিষয়ে পিএইচডি কোর্স চালু হতে চলেছে। পড়ুয়ারা হাতেকলমে প্রশিক্ষণের সঙ্গে গবেষণার কাজ করারও সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement