PG Admission 2026

কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন গেট উত্তীর্ণেরা, ভর্তি হওয়ার জন্য দিতে হবে ইন্টারভিউ

সদ্য শেষ হয়েছে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)। ওই পরীক্ষায় উত্তীর্ণেরা কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী অনেকেই। কারণ বিজ্ঞানীরা বলছেন, এই বিশেষ প্রযুক্তিকে ব্যবহার করে অতি দ্রুত বিভিন্ন প্রোটিনের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে বহু নতুন জীবনদায়ী ওষুধ তৈরি হওয়া সম্ভব।

Advertisement

এ ছাড়া এর ফলে কার্বন নিঃসরণ সহনশীল মাত্রায় রাখা সম্ভব, এমন গাড়ি তৈরি করা বা অনলাইন ব্যাঙ্কিং তথ্য হাজার হাজার বছর পরেও নিরাপদ রাখার উপায় রয়েছে কোয়ান্টাম বিদ্যায়। আর এই বিষয় নিয়েই উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর।

গণিত, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন— এমন পড়ুয়ারা ওই বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। তবে, তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। আইআইএসসি, ব্যাঙ্গালোর-এর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লায়েড ফিজ়িক্স বিভাগের অধীনে ওই বিষয়টি পড়ানো হয়। মোট আসন সংখ্যা ২০।

Advertisement

মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্সের অধীনে কোয়ান্টাম প্রযুক্তির একাধিক বিষয় শেখানো হবে। এর মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটেশন অ্যান্ড সিম্যুলেশনস, কোয়ান্টাম কমিউনিকেশনস অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম সেন্সিং অ্যান্ড মেট্রোলজি, কোয়ান্টাম মেটিরিয়াল অ্যান্ড ডিভাইসেস-এর মতো বিষয়।

আগ্রহীদের অনলাইনে ভর্তি হওয়ার আবেদনপত্র জমা দিতে হবে। ৮০০ টাকা আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে। ২৩ মার্চ পর্যন্ত আবেদন পাঠানোর সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement