IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে এআই ও ডেটা নিয়ে গবেষণার কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৭:০১
Share:

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

একটি গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। মঙ্গলবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটি কেন্দ্রের অর্থপুষ্ট। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের যে গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘রেইডো: রিলায়েবেল এআই অ্যান্ড ডেটা অপ্টিমাইজ়েশন’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (ডিএসটি)।

প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭ হাজার টাকা।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন/ গণিত বা সমগোত্রীয় বিষয়ে এমটেক/ বিটেক/ এমই/ বিই/ এমএসসি/ এমসিএ -তে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement