JEE Advanced 2026 Registration

জেইই অ্যাডভান্সড-এ আবেদন শুরু হচ্ছে , কোন কোর্স বেছে নেওয়া যাবে! সূচিপ্রকাশ করল আইআইটি রুরকি

দেশের বিভিন্ন আইআইটি প্রতিষ্ঠান এবং ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষার সূচি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:৫৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। ১৭ মে পরীক্ষা নেওয়া হবে। তার আগে ওই পরীক্ষার জন্য নাম নথিভুক্তিকরণের পোর্টাল কবে থেকে চালু হতে চলেছে, সেই তথ্যও জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকি। ওই প্রতিষ্ঠানের তরফেই ২০২৬-এর জেইই অ্যাডভান্সড নেওয়া হবে।

Advertisement

জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষাটি নেওয়া হবে। আবেদনের জন্য ২৩ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নাম নথিভুক্তিকরণের পোর্টাল চালু থাকবে। জেইই মেন পাশ করার পর পড়ুয়ারা দেশের ২৩টি আইআইটি প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য জেইই অ্যাডভান্সড্‌ দিয়ে থাকেন। উল্লিখিত প্রতিষ্ঠান ছাড়াও জেইই অ্যাডভান্সড্‌ পাশ করার পর আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসইআর-এর বিভিন্ন প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি-এ ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়।

যে সব কোর্সে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন, সেগুলি হল— ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক), ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক), ব্যাচেলর অফ সায়েন্স (বিএস), ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক, ডুয়াল ডিগ্রি বিএস এমএস, ইন্টিগ্রেটেড মাস্টার অফ টেকনোলজি, ইন্টিগ্রেটেড বিএস এমএস, ডুয়াল ডিগ্রি বিটেক এমবিএ।

Advertisement

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে জেইই অ্যাডভান্সড্‌ নেওয়া হবে। জেইই মেন-এ উত্তীর্ণ প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড্‌ দিতে পারবেন। সংশ্লিষ্ট পরীক্ষার পাঠ্যক্রমে এনসিইআরটি-র একাদশ এবং দ্বাদশের পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতের নানা বিষয় থাকবে। ১৭ মে দু’টি অর্ধে পরীক্ষা হতে চলেছে। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দ্বিতীয়ার্ধের পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের জন্য পোর্টাল ২৩ এপ্রিল চালু করা হচ্ছে। ২ মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আগ্রহীদের ১,৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনমূল্য ৪ মে-এর মধ্যে পাঠানো প্রয়োজন। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত ডাউনলোড করার সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement