JNU Admission 2026

বায়োটেকনোলজি-সহ বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ, কারা আবেদন করবেন?

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তরফে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, বায়োটেকনোলজি এবং বিগ ডেটা অ্যানালিটিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৫:২৭
Share:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: সংগৃহীত।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, বায়োটেকনোলজি এবং বিগ ডেটা অ্যানালিটিক্স বিষয় নিয়ে পড়ানো হবে। আগ্রহীদের এর জন্য একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

Advertisement

প্রার্থীদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি) উত্তীর্ণ হতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উল্লিখিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ দেওয়া হবে।

পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, বায়োটেকনোলজি, ডেটা অ্যানালিটিক্স কিংবা কম্পিউটার সায়েন্স বিষয়ে যাঁরা স্নাতক হয়েছেন, তাঁরা উল্লিখিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের নির্দিষ্ট পোর্টাল মারফত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার জন্য আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য ১৫ জুন পর্যন্ত পোর্টাল চালু থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement