HS PPS and PPR Result 2026

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৎকাল পিপিএস ও পিপিআর-এর ফল, কী ভাবে দেখবেন ফলাফল?

১৪ মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল। ২২ মে সরাসরি শিক্ষা সংসদের তরফে দেওয়া ওয়েবসাইট থেকেই পড়ুয়ারা দেখতে পারবেন নম্বর বৃদ্ধি হয়েছে, না কমেছে, না একই রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৯:৪৯
Share:

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আট দিনের মধ্যেই প্রকাশিত হল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর)-এর তৎকাল প্রক্রিয়ায় আবেদনের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশ করা হয়েছে ফলাফল।

Advertisement

১৪ মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফল। ২২ মে সরাসরি শিক্ষা সংসদের তরফে দেওয়া ওয়েবসাইট থেকেই পড়ুয়ারা দেখতে পারবেন নম্বর বৃদ্ধি হয়েছে, না কমেছে, না একই রয়েছে।

কী ভাবে দেখা যাবে পিপিএস ও পিপিআর-এর ফল?

Advertisement

পড়ুয়াদের প্রথমে https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student এই ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকেই লগ ইন করার জায়গাটি পাওয়া যাবে।

সেখানে গিয়ে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও ফলাফল দেখতে পাওয়া যাবে।

তবে, স্ক্রুটিনি বা রিভিউয়ের পর পরিবর্তিত বা সংশোধিত মার্কশিট ২৫ মে থেকে সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। শিক্ষা সংসদ নির্ধারিত আঞ্চলিক কার্যালয় থেকে স্কুল কর্তৃপক্ষ বা তাদের অনুমোদিত প্রতিনিধিরা নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই পুরনো মার্কশিট এবং শংসাপত্র জমা দিয়ে দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। পাশের হার ৯১.২৩ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement