WBCHSE HS Result 2026 LIVE

উচ্চ মাধ্যমিকের ফলঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কত জন পড়ুয়া?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:২৫
Share:

প্রতীকী চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫২ key status

দ্বিতীয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুন্ডু-সহ তিন

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫২ key status

৪৯৬ পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল

Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫১ key status

প্রথম দশে কলকাতার ৪ জন

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৫০ key status

প্রথম দশে ৮ জন ছাত্রী

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৯ key status

মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৮ key status

পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৯৪.১৯ শতাংশ

এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং।

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৬ key status

মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৬ key status

ছাত্রীরা পাশ করেছেন ৩,২০,২৩০ জন

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪৪ key status

পরিসংখ্যান ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করা হবে প্রতিটি স্কুলের জন্য

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৪২ key status

চতুর্থ সেমেস্টারে কোনও পড়ুয়া আরও ভাল ফল করতে চাইলে ফের পরীক্ষার ব্যবস্থা

নতুন পদ্ধতি গ্রহণ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রত্যাশিত না হলে, চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীরা ফের পরীক্ষায় বসতে পারবেন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে।

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৯ key status

প্রতিটি স্কুলে কত জন পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিয়েছে তার হিসাব দেওয়া হচ্ছে

প্রতিটি স্কুলের পোর্টালে থাকবে একটি বিশেষ চার্ট। সেখানে বলা থাকবে প্রতিটি স্কুলে কত পড়ুয়া কত নম্বর পেয়েছেন।

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৮ key status

মার্কশিটে থাকবে বিষয়ভিত্তিক নম্বর, পার্সেন্টাইল এবং পরীক্ষার্থীর ছবি

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৭ key status

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে রাশ টানা গিয়েছে বলে দাবি সংসদের

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৭ key status

পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ।

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৫ key status

দ্বিতীয় পর্যায়ে চতুর্থ সেমেস্টারের ফলপ্রকাশ, এ দিনই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা

সকাল ১১টা থেকে মার্কশিট বিতরণ শুরু হবে নির্দিষ্ট কেন্দ্র থেকে। শংসাপত্রও আজই পেয়ে যাবেন স্কুল থেকে।

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৩ key status

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক শুরু

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়ে সংবাদিক সম্মেলন শুরু করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। তিনি শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের।

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:২৫ key status

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা

১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। ওই দিন সাড়ে ১০টা নাগাদ জানা যাবে ফলাফল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement