Courses for Indian Students in Iran and Israel 2026

ইরান-ইজ়রায়েলে আটকে এ দেশের বহু পড়ুয়া! কোন বিষয় পড়তে ওই দু’দেশে যান ভারতীয়েরা?

উচ্চশিক্ষার জন্য সাধারণত ভারতীয়দের পছন্দ আমেরিকা, ব্রিটেন বা চিন, রাশিয়া। অথচ, জানা যাচ্ছে বহু পড়ুয়া আটকে পড়েছেন ইরান বা ইজ়রায়েলে। কী করতে সেখানে গিয়েছিলেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:৩২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত শনিবার থেকে শুরু হয়েছে আমেরিকা-ইজ়রায়েল এবং ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ। পাঁচ দিন পরও যুদ্ধের বিরতি নেই। ইতিমধ্যেই ভারত সরকারের তরফে ইজ়রায়েল এবং ইরানে পাঠরত ভারতীয় পড়ুয়াদের উদ্দেশে জারি করা নির্দেশিকা। তাঁদের সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Advertisement

কিন্তু ইজ়রায়েল এবং ইরানের মতো দেশে মূলত ভারতীয়রা কোন বিষয়ে উচ্চশিক্ষা করেন, এ প্রশ্ন অনেকেরই। ইরানে মূলত যে সমস্ত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ খোঁজেন ভারতীয়রা, সেগুলি হল—

১। চিকিৎসাবিজ্ঞান— আধুনিক পরিকাঠামো এবং স্বল্প খরচে এই দেশের সহজেই এমবিবিএস, বিডিএস কোর্সে ভর্তি হওয়া যায়।

Advertisement

২। ইঞ্জিনিয়ারিং— ইঞ্জিনিয়ারিংয়ের ‘কোর’ বিষয়গুলি ছাড়াও ফার্মাসি পড়ার জন্য ইরানে স্থানান্তর করেন অনেক পড়ুয়া।

৩। পারসি ভাষা এবং সাহিত্য— পারসি ভাষা এবং সাহিত্যে যাঁদের আগ্রহ, তাঁরা উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য ইরানকেই বেছে নেন।

৪। স্থাপত্যবিদ্যা এবং নগর পরিকল্পনা— ইরানের প্রাচীন এবং আধুনিক স্থাপত্যের মেলবন্ধন বিশ্ব জুড়ে প্রশংসিত। তাই স্থাপত্যবিদ্যা এবং নগর পরিকল্পনা নিয়ে পড়াশোনার জন্যও অনেকের ওই দেশের যাতায়াত।

৫। ইসলামিক স্টাডিজ় এবং ধর্মতত্ত্ব— এই বিষয়ে যাঁরা আগ্রহী, তাঁদের মধ্যেও অনেকের গন্তব্যস্থল ইরান।

ইজ়রায়েলে যে সমস্ত বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ খোঁজেন ভারতীয়রা, সেগুলি হল—

১। ইঞ্জিনিয়ারিং এবং বৈজ্ঞানিক বিষয়— বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনার জন্য বিভিন্ন দেশের মধ্যে ইরান অন্যতম। বর্তমানের চর্চিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সুরক্ষা, ডেটা সায়েন্স-এর মতো নানা বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মতো বিষয়েও উচ্চশিক্ষা করতে যান অনেকে। এ ছাড়া, বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল সায়েন্স-সহ বিজ্ঞানের নানা বিষয়েও উচ্চশিক্ষা করতে যান পড়ুয়ারা।

২। গবেষণা— স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানে পিএইচডি বা পোস্ট ডক্টরাল প্রোগ্রামেও পড়ুয়ারা ভর্তির সুযোগ পান।

৩। কৃষিবিজ্ঞান এবং জলসম্পদ ব্যবস্থাপনা— চাষবাসের উন্নত পদ্ধতি উদ্ভাবন থেকে ফলন বাড়ানো বা জলসম্পদকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রযুক্তিতে দৃষ্টান্ত স্থাপন করেছে ইরান। তাই এই বিষয়গুলি পড়ার জন্যও আগ্রহ প্রকাশ করেন অনেক ভারতীয়।

৪। ব্যবসা এবং স্টার্ট আপ ম্যানেজমেন্ট— ভারতীয় পড়ুয়ারা বিজ়নেস ম্যানেজমেন্ট, টেকনোলজিক্যাল ম্যানেজমেন্ট-সহ নানা বিষয়ে উচ্চশিক্ষা করতে যান ইরানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement