WB Assembly Elections 2026

প্রতি থানা এলাকায় ১০ জন! অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এ বার দুষ্কৃতীদের তালিকা কলকাতা পুলিশের

কলকাতা পুলিশ সূত্রের খবর, প্রতিটি থানা এলাকা ধরে ১০ জন করে ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্‌স’-এর তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিসি (ডেপুটি কমিশনার)-দের নির্দেশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার উদ্দেশ্যে এ বার নতুন পদক্ষেপ করল কলকাতা পুলিশ। প্রতিটি থানা এলাকায় গণ্ডগোল পাকাতে পারে এমন ১০ জনকে চিহ্নিত করে সেই ‘সম্ভাব্য অশান্তিবাজ’ (পুলিশি পরিভাষায়— ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্‌স’)-দের তালিকা তৈরি হচ্ছে এ বার।

Advertisement

কলকাতা পুলিশ একটি সূত্র জানাচ্ছে, প্রতিটি থানা এলাকা ধরে ১০ জন করে ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্‌স’-এর তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিসি (ডেপুটি কমিশনার)-দের নির্দেশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ডিসিদের তরফে এ বিষয়ে থানাস্তরে বার্তাও পৌঁছে গিয়েছে। সন্দেহভাজনদের উপর নজরদারি ও প্রয়োজনে আইনি পদক্ষেপের প্রস্তুতিো নেওয়া হচ্ছে। পুলিশের ওই সূত্রের সোমবার রাতের মধ‍্যেই এই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে মার্চ মাসে শেষে লালবাজারকে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সে সময় কলকাতা পুলিশের নগরপাল-সহ রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছিল কমিশনের প্রতিনিধিদের। সেখানেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা ও অপরাধে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা এবং ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে অশান্তির সময়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বে কোন কোন পুলিশ অফিসার ছিলেন, তাঁদের নামের তালিকাও স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে নিয়েছিল কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement