IRCON Recruitment 2025

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মীর খোঁজ, বেতন হবে মাসে এক লক্ষ টাকা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৩
Share:

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এ চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় এয়ারপোর্ট অপারেশন এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,০০,০০০ টাকা।

Advertisement

এয়ারপোর্ট অপারেশন এক্সপার্ট পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম পাঁচ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতারও।

আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement