WB Govt Job Recruitment 2025

মালদহ জেলায় ৫১ জন কর্মীর খোঁজ, বেতন হতে পারে সর্বাধিক ৭০ হাজার টাকা, আবেদন কী ভাবে?

পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:৪৩
Share:

প্রতীকী চিত্র।

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে একাধিক কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং মুখ্য স্বাস্থ্য অধিকর্তার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পের জন্য বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য আবেদন করা যাবে অনলাইনেই।

Advertisement

জেলায় নিয়োগ হবে পেডিয়াট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান ও গায়নেকোলজিস্ট, মেডিক্যাল অফিসার, ডেন্টাল টেকনিশিয়ান, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, ডিসট্রিক্ট কনসালট্যান্ট, কাউন্সেলর, পিয়ার সাপোর্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইসর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে। মোট শূন্যপদ ৫১টি।

বিভিন্ন পদের জন্য বয়সসীমা ভিন্ন। কিছু পদের জন্য ১৯ থেকে ৪০ বছর বয়সিরা, আবার কিছু পদে ২১ থেকে ৬৭ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisement

প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে।

চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement