WB Govt Job Recruitment 2025

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরির সুযোগ, শূন্যপদ ১০টি

হাসপাতালের সাতটি বিভাগে চিকিৎসকদের কাজের সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ২০:২৯
Share:

মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।

চিকিৎসক নিয়োগ করা হবে মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সম্প্রতি এই মর্মে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, হাসপাতালের সাতটি বিভাগে চিকিৎসকদের কাজের সুযোগ মিলবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট পদে। শূন্যপদের সংখ্যা ১০। হাসপাতালের জেনারেল মেডিসিন, অপথ্যালমোলজি, ফিজ়িক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অ্যানাস্থেশিয়োলজি, রেডিয়োথেরাপি, জেনারেল সার্জারি এবং ইএনটি বিভাগে চিকিৎসকেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর।

সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস-এর পর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা অন্য কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

আগামী ১ জুলাই মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুপুর ২টো থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন সেখানে প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement