NHAI Recruitment 2025

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটিতে ২৬ জনের কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

প্রিন্সিপাল ডিপিআর এক্সপার্ট পদে নিযুক্তদের বেতন হবে মাসে ৫,০০,০০০ টাকা। বাকি পদে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৩,৫০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৮:৪৭
Share:

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-য় চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার ডিপিআর সেল-এ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে প্রিন্সিপাল ডিপিআর এক্সপার্ট, সিনিয়র হাইওয়ে এক্সপার্ট, রোড সেফটি এক্সপার্ট, ট্র্যাফিক এক্সপার্ট, এনভায়রনমেন্ট/ ফরেস্ট এক্সপার্ট এবং ল্যান্ড অ্যাকুইজ়িশন এক্সপার্ট পদে। মোট শূন্যপদ ২৬টি। সমস্ত পদে প্রথমে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এর পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।

প্রিন্সিপাল ডিপিআর এক্সপার্ট পদে নিযুক্তদের বেতন হবে মাসে ৫,০০,০০০ টাকা। বাকি পদে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৩,৫০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে ছাড় থাকবে। এ ছাড়া, প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement