PNB Recruitment 2026

শূন্য আসন ৩০টি, আধিকারিক প্রয়োজন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

সব ক’টি বিভাগ মিলিয়ে শূন্যপদ ৩০টি। আবেদনের জন্য ভারত, নেপাল অথবা ভুটানের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:৩১
Share:

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিসার নিয়োগ করা হবে। সব ক’টি বিভাগ মিলিয়ে শূন্যপদ ৩০টি। আবেদনের জন্য ভারত, নেপাল অথবা ভুটানের নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া চাই। সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এক বছরের চাকরির অভিজ্ঞতাও প্রয়োজন আবেদনের জন্য। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। অনলাইনে পরীক্ষা হবে ২৭ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement