AYCL Recruitment 2026

কল্যাণীতে কর্মী খুঁজছে কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুল, কোন পদে, কারা আবেদন করতে পারবেন?

পদ অনুযায়ী, নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৬লক্ষ ৪৯ হাজার টাকা বা ৬ লক্ষ ৯৫ হাজার টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৮:১২
Share:

অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করবে অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড। কল্যাণীতেই কর্মস্থল হবে নিযুক্তদের। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

সংস্থার তরফে ডেপুটি ইঞ্জিনিয়ার বা অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তাঁদের সংস্থার প্রোডাকশন বিভাগে চুক্তির ভিত্তিতে পাঁচ বছর কাজ করতে হবে।

কোন পদে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে আবেদনকারীদের বয়স ৪০ বা ৪২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৬লক্ষ ৪৯ হাজার টাকা বা ৬ লক্ষ ৯৫ হাজার টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে।

Advertisement

প্রার্থীদের মেকানিক্যাল, প্রোডাকশন, এরোনটিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেশিন টুলস ডিজ়াইন-এ ডিপ্লোমা থাকতে হবে। থাকতে হবে চার বা ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৯ জানুয়ারি। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement