WB Health Recruitment 2025

কলকাতার ট্রপিক্যাল মেডিসিন খুঁজছে ল্যাবরেটরি টেকনিশিয়ান! কোন শর্তে মিলতে পারে সুযোগ?

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তের বয়স ৬০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৮
Share:

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা। ছবি: সংগৃহীত।

কলকাতার সরকারি হাসপাতাল কর্মী নিয়োগ করবে। ওই পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁকে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কাজ করতে হবে।

Advertisement

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এর ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারে চুক্তির ভিত্তিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কাজ করতে হবে নিযুক্তকে।

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। ডায়গনস্টিক ল্যাবরেটরিতে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসে ২১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, পদপ্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের নথি-সহ আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement