WB Govt Job Recruitment 2026

আইনে স্নাতক! বনগাঁ পুলিশজেলায় কর্মী প্রয়োজন, আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা কত দিন?

চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬
Share:

প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাজ্য পুলিশের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, বনগাঁ পুলিশজেলায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বনগাঁ পুলিশ জেলায় সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট নিয়োগ হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে। অবসরপ্রাপ্ত আইনজীবীরাও আবেদন করতে পারবেন।

Advertisement

প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement