St. Xaviers University Admission 2026

ইংরেজি-সহ নানা বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, আবেদন গ্রহণ শুরু সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয় থেকে মোট আটটি বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা যাবে। একাধিক বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পড়ুয়াদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে মোট আটটি বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ মিলবে। সেগুলি হল— ইংরেজি, অর্থনীতি, মনোবিদ্যা, গণজ্ঞাপন, সমাজসেবা, আইন, বাণিজ্য এবং রাশিবিজ্ঞান। বিভিন্ন বিষয়ে নানা ক্ষেত্রে স্পেশ্যালাইজ়েশন-এর সুযোগও মিলবে।

ইংরেজি নিয়ে স্নাতকোত্তরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে প্রতি বিষয়ে ভর্তির জন্য যোগ্যতার মাপকাঠি আলাদা।

Advertisement

কোর্সগুলিতে ভর্তির জন্য যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটারের মাধ্যমে আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। প্রবেশিকার আয়োজন করা হবে ১৯, ২০ এবং ২১ জুন। প্রবেশিকার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১৬ জুন।

আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য ১০০০ টাকা। আগামী ১৪ জুন আবেদনের শেষ দিন। কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৭ জুন। এ বিষয়ে আরও জানতে দেখে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement