Adnan sami

পাকিস্তানে বিপুল সম্পত্তি, ভারতের নাগরিক অদনান! আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠকে শিল্পী?

পাকিস্তান থেকে ভারতে আসার পর থেকেই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় অদনান সামীকে। এ বার মোহন ভাগবতের দ্বারস্থ হলেন শিল্পী। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৩:৩৫
Share:

(বাঁ দিকে) মোহন ভগবত, (ডান ডিকে) আদনান সামী। ছবি: সংগৃহীত।

পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে এসেছেন অদনান সামী। বছরকয়েক আগে পাকাপাকি ভাবে ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। তার পর থেকে নানা প্রশ্নের মুখে পড়েছেন গায়ক। তিনি নাকি অর্থের জন্য ভারতে জায়গা করে নিয়েছেন, এই মন্তব্যও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ বার সরাসরি আরএসএস প্রধান মোহন ভাগবতের দ্বারস্থ হলেন সঙ্গীতশিল্পী অদনান। কেন?

Advertisement

ভাগবতের সঙ্গে অদনানের হঠাৎ রুদ্ধদ্বার বৈঠক। এ নিয়ে প্রশ্ন উঠেছে। তা হলে কি গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন অদনান? যদিও এ প্রসঙ্গে কোনও কথা বলতে নারাজ সঙ্গীতশিল্পী। বরং অদনান জানান, তিনি একেবারে স্বাধীন। কাউকে কোনও কথা বলার প্রয়োজন তিনি বোধ করছেন না। তাঁর কথায়, ‘‘আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং আমার সহ্যের শেষ সীমা ছাড়িয়ে গিয়েছে। তাই এখন আমার যা করতে ইচ্ছে করে, আমি তা-ই করি। ঈশ্বর ছাড়া আমি আর কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নই। কেউ আমার সঙ্গে ভাল ব্যবহার করলে, আমিও তাঁর সঙ্গে ভাল ব্যবহার করব। আমি কখনও অন্য কারও মতামতের ভিত্তিতে কাউকে বিচার করি না। অবশ্যই, আমি যদি কারও সম্পর্কে কিছুই না জানি, তবে তাঁকে বিচার করব না।”

অদনান আরও জানান, যে হেতু তিনি সারা বিশ্ব ঘুরেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন, নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং একটি স্বচ্ছল ও শিক্ষিত পরিবার থেকে এসেছেন, তাই তাঁর প্রতিটি সিদ্ধান্তই গভীর ভাবে ভেবেচিন্তে নেওয়া। তবে কোন ভাবনা থেকে মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন তিনি, তা যদিও খোলসা করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement