Women Safety

দেওয়ালে আঁকা মহিলার ছবির সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি! পুরুষদের আচরণ দেখে ক্ষোভ উগরে দিলেন ভূমি

ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলে সময় কাটাচ্ছেন এক দল পুরুষ। হঠাৎই তাঁরা সুইমিং পুলের ধারে দেওয়ালে আঁকা একটি ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন এবং অশালীন ভঙ্গিমা করতে থাকেন। এই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ভূমি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:২৭
Share:

ক্ষোভ উগরে দিয়েছেন ভূমি! ছবি: সংগৃহীত।

দেওয়ালে মহিলার ছবি দেখে একদল পুরুষের অশালীন অঙ্গভঙ্গি। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে। ছবিতে আঁকা মহিলারাও নিরাপদ নয়? এই প্রশ্নই তুলছে মানুষ। ক্ষোভ উগরে দিলেন ভূমি পেডনেকরও।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলে সময় কাটাচ্ছেন একদল পুরুষ। হঠাৎই তাঁরা সুইমিং পুলের ধারে দেওয়ালে আঁকা একটি ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন এবং অশালীন ভঙ্গিমা করতে থাকেন। এই ভিডিয়ো ভাগ করে নিয়ে ক্ষুব্ধ ভূমি লিখেছেন, “আমাদের নতুন প্রজন্মের মানসিকতা হল এমন। এই মানুষগুলোই পরে মহিলাদের ও শিশুদের যৌন হেনস্থা করবে। আমরা একটা মহামারির মধ্যে দিয়ে যাচ্ছি।”

ভূমি আরও লিখেছেন, “শুধু কথা বলে বা লজ্জিত হয়ে এর সমাধান সম্ভব হবে না। আরও কঠিন আইন, কঠিন নিয়ম আনতে হবে।” এই ঘটনার নিন্দায় ভূমির মতোই সরব নেটাগরিকেরা। একদিকে পণের জন্য মহিলাদের মৃত্যু নিয়ে নিন্দা চলছে দেশ জুড়ে। তার মধ্যেই এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

Advertisement

তবে এই প্রথম নয়। এর আগেও ভূমি নানা রকম সামাজিক ঘটনার প্রতিবাদ করেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে, দিল্লিতে ছয় বছরের এক শিশুকে গণধর্ষণের কাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ঘটনায় অভিযুক্ত ছিল তিন জন নাবালক। তিন জনের বয়স যথাক্রমে ১০, ১৩, ও ১৪। ঘটনাটি ঘটে উত্তরপূর্ব দিল্লির ভজনপুর এলাকায়। ভূমি বলেছিলেন, “এ সব কী হচ্ছে? আমরা বার বার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো ভাবে যে, ওরা যৌন হিংসার পরেও পার পেয়ে যাবে। কারণ, আমরা ওদের মধ্যে ভয় তৈরিই করতে পারিনি এখনও।” নাবালকেরা পর্যন্ত এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে এবং এমন নৃশংসতায় পা দিতে তারা দু’বার ভাবছে না, এই দেখেও স্তম্ভিত ভূমি বলেছিলেন, “এরা কেমন পরিবেশে বড় হচ্ছে, তা একবার কল্পনা করে দেখুন!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement