Shakira India Tour

১৯ বছর পরে ভারতে আসছেন শাকিরা! অগ্রিম টিকিট বুকিং শুরু, সামনের আসনের জন্য খরচ কত?

এ বার ১৯ বছর পরে ভারতে অনুষ্ঠান করতে আসছেন শাকিরা। তাঁকে সামনে থেকে দেখার মূল্য নেহাত কম নয়। এই ট্যুরের নেপথ্যের কারণও জানালেন শাকিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:০৮
Share:

শাকিরার ভারত ট্যুর। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে ব্রায়ান অ্যাডাম্‌স, এড শিরান, দুয়া লিপা, এনরিকে, ‘লিঙ্কিং পার্ক’, ‘মেরুন ৫’-এর মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও ব্যান্ড অনুষ্ঠান করে গিয়েছে ভারতে। তবে এশিয়া মহাদেশে লাটিন শিল্পী শাকিরার জনপ্রিয়তা উপরোক্ত শিল্পীদের তুলনায় কম কিছু নয়। এ বার ১৯ বছর পরে ভারতে অনুষ্ঠান করতে আসছেন তিনি। শাকিরাকে সামনে থেকে দেখতে কত খরচ করতে হবে অনুরাগীদের?

Advertisement

‘কুইন অফ লাটিন মিউজ়িক’ হিসাবে নিজের পরিচিতি তৈরি করেছেন শাকিরা। গানের পাশাপাশি নাচেও সমান দক্ষ তিনি। শাকিরা যখন মঞ্চে থাকেন, তখন যেন এক ছন্দময় দ্যুতি খেলে যায়। অন্তত তাঁর অনুরাগীরা এমনটাই দাবি করেন। এ বার ভারতে আসছেন তিনি। ১০ এপ্রিল মুম্বই ও ১৫ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠান করবেন শিল্পী। মুম্বইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন শাকিরা। ১ মার্চ থেকে টিকিটের বুকিং শুরু হয়ে গিয়েছে। আগাম বুকিং শাকিরার কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার টাকা। এ ছাড়াও আরও একটি টিকিট রয়েছে, যেটির দাম ২৮,৫০০ টাকা। তবে সর্বোচ্চ দামের টিকিটে অনুষ্ঠান দেখার সঙ্গে ভিআইপি লাউঞ্জ, ‘ফ্যান পিট অ্যাক্সেস’, ভেন্যু থেকে লাউঞ্জে শাট্‌ল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া, অ্যালকোহলযুক্ত পানীয়, প্রিমিয়াম খাবার-সহ আরও অনেক কিছুর সুযোগ পাওয়া যাবে।

তবে শাকিরা এই অনুষ্ঠানগুলি করছেন সমাজসেবামূলক কাজের উদ্দেশে। এখান থেকে সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করবেন। শাকিরা বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সবসময় সুখের। এই ট্যুরটা করার উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement