Anupam Kherr-Mahesh Bhatt

‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারক’, কেন মহেশ ভট্টের উপরে বেজায় চটেছিলেন অনুপম খের?

অনুপম জানান, মহেশ পরিচালিত ‘সারাংশ’ ছিল তাঁর প্রথম ছবি। ছবিতে অভিনয়ের জন্য তিনি টানা ছ’মাস প্রস্তুতি নিয়েছিলেন। বয়স্ক মানুষের মতো হাঁটা, কথা বলা, এমনকি লাঠি নিয়ে চলাফেরারও অনুশীলন করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২০:১৬
Share:

মহেশকে কেন কটাক্ষ করেছিলেন অনুপম? ছবি: সংগৃহীত।

একাধিক বিতর্কে নাম জড়িয়েছে মহেশ ভট্টের। একসময় তাঁকে ‘বিশ্বের সবচেয়ে বড় প্রতারক’ বলেও মন্তব্য করেছিলেন অনুপম খের। কিন্তু কেন? কোন কারণে মহেশকে কটাক্ষ করেছিলেন তিনি?

Advertisement

অনুপম খের সম্প্রতি তাঁর কর্মজীবনের শুরুর দিকের একটি কঠিন অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। অভিনেতা জানান, ‘সারাংশ’ ছবির শুটিং শুরুর ঠিক আগে তাঁকে ছবি থেকে বাদ দিতে উদ্যত হয়েছিলেন মহেশ। সেই সময়ে রাগে ও হতাশায় তিনি মহেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

অনুপম জানান, মহেশ পরিচালিত ‘সারাংশ’ ছিল তাঁর প্রথম ছবি। ছবিতে অভিনয়ের জন্য তিনি টানা ছ’মাস প্রস্তুতি নিয়েছিলেন। বয়স্ক মানুষের মতো হাঁটা, কথা বলা, এমনকি লাঠি নিয়ে চলাফেরারও অনুশীলন করেছিলেন তিনি। কিন্তু শুটিং শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে তিনি জানতে পারেন, তাঁকে বাদ দিয়ে সেই চরিত্রে নেওয়া হচ্ছে অভিনেতা সঞ্জীব কুমারকে। এই খবর শুনে ভেঙে পড়েছিলেন অনুপম। তিনি মুম্বই ছেড়ে চলে যাওয়ারও সিদ্ধান্তও নেন। যাওয়ার আগে মহেশের বাড়িতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা সেই সময়ে বলেছিলেন, সত্যতা নিয়ে ছবি তৈরি করলেও মহেশের নিজের মধ্যে কোনও সত্যতা নেই। তবে অনুপমের এই আবেগঘন প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে দিয়েছিল। মহেশ ভট্ট পরে নিজেই প্রযোজকদের জানান, এই চরিত্রে একমাত্র অনুপম খেরই অভিনয় করবেন। এর পরে অনুপমই এই ছবিতে অভিনয় করেছিলেন।

Advertisement

১৯৮৪ সালের ‘সারাংশ’ ছবিটি প্রশংসা পেয়েছিল। ছবিতে অনুপম খেরের অভিনয়ও প্রশংসা পেয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement