Vicky Kaushal

Vicky Kaushal: ভিকির জীবনে নতুন অতিথি, শুভেচ্ছা পাঠালেন নিমরত, আদিত্যরা

মন্তব্য বাক্সে ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন মুকেশ ছাবড়া, নিমরত কউর, জয়দীপ আহলাওয়াত এবং আদিত্য ধরের মতো তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৩:০৫
Share:

ভিকি কৌশল।

নতুন অতিথি এল অভিনেতা ভিকি কৌশলের পরিবারে। সদ্য একটি নীল রঙা ল্যান্ড রোভার গাড়ি কিনেছেন অভিনেতা। বহুমূল্য সেই যানের ছবি ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। শখের গাড়ির সামনে একটি কমলা রঙর লম্বা হাতার টি শার্ট এবং জিনস পরে দাঁড়িয়ে স্বয়ং ভিকি। বিবরণীতে তিনি গাড়ির উদ্দেশে লিখেছেন, ‘আমার বাড়িতে তোমাকে স্বাগত জানাই।’

মন্তব্য বাক্সে ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন সায়নী গুপ্ত, মুকেশ ছাবড়া, নিমরত কউর, জয়দীপ অহলাওয়াত এবং আদিত্য ধরের মতো তারকারা। পাশাপাশি অনুরাগীরাও প্রিয় তারকাকে ভালবাসা উজাড় করে দিয়েছেন।

Advertisement

গত বছর ‘ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’ ছবিতে শেষ দেখা গিয়েছিল ভিকিকে। গত এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এখন পুরোপুরি সুস্থ তিনি। বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ভিকি এবং আদিত্য, দু’জনকেই জাতীয় পুরস্কার এনে দিয়েছিল সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement