Thigh Fat Loss Tips

ঊরুতে অতিরিক্ত চর্বি জমছে? জিম বা ডায়েটের ঝক্কি ছাড়াই দ্রুত টোন হবে একটিমাত্র সহজ পন্থায়

লখনউয়ের ফিটনেস প্রশিক্ষক অঞ্জলি যাদব তাঁর ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো করে জানিয়েছেন, একটি নির্দিষ্ট ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে শরীরের নিম্নাংশের পেশি শক্তিশালী হবে, পাশাপাশি ঊরুর চর্বি ঝরবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫
Share:

ঊরুর চর্বি ঝরানোর পন্থা। ছবি: সংগৃহীত।

পেট, তলপেট, মুখ, বাহুর যত্ন নিলেও উপেক্ষিত থাকে ঊরু। কিন্তু অনেকেরই পায়ের উপরের অংশে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার প্রবণতা থাকে। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার মধ্যে থেকেও ঝরছে না ঊরুর চর্বি। লখনউয়ের ফিটনেস প্রশিক্ষক অঞ্জলি যাদব তাঁর ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো করে জানিয়েছেন, একটি নির্দিষ্ট ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে শরীরের নিম্নাংশের পেশি শক্তিশালী হবে, পাশাপাশি ঊরুর চর্বি ঝরবে।

Advertisement

কেমন ভাবে করবেন ব্যায়ামটি?

যোগাসনের ম্যাটের উপর হাঁটু গেড়ে মেরুদণ্ড টানটান করে বসুন। নিতম্ব থাকুক গোড়ালির উপর, অথবা দুই গোড়ালির মাঝে। হাত থাকুক মাথার উপর। টানটান করে হাতজোড় করে রাখুন। এই অবস্থায় নিতম্ব থেকে শরীরের উপরের অংশ মাটি থেকে উপরে তুলুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত সরলরেখায় আসার পর আবার নামিয়ে দিন। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত একই ভাবে মাটির সংস্পর্শে থাকবে।

Advertisement

ব্যায়াম করার নিয়ম। ছবি: ইনস্টাগ্রামের ভিডিয়ো থেকে।

উপকারিতা কী?

সামনের ঊরু অর্থাৎ কোয়াড্রিসেপ্‌স, হিপ ফ্লেক্সর এবং কোরের জোর বাড়ে এই ব্যায়ামটি করলে। এই ব্যায়ামের সময়ে পেশিগুলি প্রবল ভাবেই সক্রিয় হয়ে ওঠে। কারণ কোনও ভর না দিয়েই শরীরকে মাটি থেকে উপরে তুলতে হয়, নামাতে হয়। শরীরের নীচের অংশের পেশিগুলি মজবুত হবে সেই সঙ্গে সেগুলির সহনশীলতা বাড়বে। পাশাপাশি, এই ব্যায়াম টোন হতেও সাহায্য করবে। তা ছাড়া দেহের ভঙ্গি শুধরে দেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটি। কোনও সরঞ্জাম ছাড়া বা ভারোত্তোলন না করেই, যে কোনও জায়গায় এই ব্যায়াম অভ্যাস করা যাবে।

কত বার করবেন?

এক দিনে তিনটি সেটে ৫০ বার করে করার পরামর্শ দিচ্ছেন প্রশিক্ষক। শুরুতে সংখ্যা কমিয়ে অভ্যাস করতে পারেন, তবে ধীরে ধীরে বাড়ানোর লক্ষ্য রাখলে উপকার মিলতে পারে দ্রুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement