আজ আপনার কিছু উপকারের জন্য কারও বিশৃঙ্খল জীবন শুধরে যেতে পারে। আপনার নাম নিয়ে কেউ আপনাকে মিথ্যা অপবাদে ফাঁসাতে পারে।
অফিসে এমন কেউ থাকবে যে আপনার সব কাজে আপনাকে সাহায্য করবে। ব্যাঙ্কের কাজ থাকলে দ্রুত মিটিয়ে নেওয়াই ভাল হবে। আর্থিক দিকে একটু সঙ্কট দেখা দিতে পারে। সন্ধ্যার পর গল্পের বই পড়ার ইচ্ছা জাগতে পারে।