কর্মক্ষেত্রে কারও সঙ্গে অশান্তির জন্য কাজে ক্ষতির আশঙ্কা। অন্যের বিষয় নিয়ে আলোচনা করা ঠিক হবে না।
বাড়ির জন্য নতুন কিছু কেনাকাটার যোগ। প্রেমে অভিমানজনিত অশান্তি। সপ্তাহের মধ্য ভাগটা আংশিক অনুকূল। ব্যবসায় সামান্য অর্থাগম। বেকারদের জন্য নতুন কোনও কাজের খবর আসতে পারে। বাড়ির কোনও কারণে মনের উপর চাপ সৃষ্টি। মহিলারা কোনও উপহার পাবেন। সম্পূর্ণ সপ্তাহটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে।