সপ্তাহের শুরুটা সংসারে আনন্দের মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও আর্থিক অবস্থা খুব ভাল থাকতে পারে।
মহিলাদের কোনও নতুন সুযোগ লাভ। শেয়ারে খুব কম অর্থোন্নতি। শারীরিক দিকটা খুব ভাল থাকবে না। কারও কোনও উপকার করতে গিয়ে তর্কে লিপ্ত হতে পারেন। ব্যবসা সংক্রান্ত কোনও নতুন খবর লাভ হতে পারে। সংসারের জন্য ব্যয়বৃদ্ধি। শেষের দিকে শেয়ারে একটু আশার আলো থাকতে পারে। ব্যবসায় কর্মচারীর জন্য কোনও সমস্যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে।