বাড়িতে হঠাৎ কোনও সমস্যা বিচলিত করতে পারে। স্ত্রীর কোনও কথা আত্মসম্মানে আঘাত হানতে পারে।
আত্মীয়ের শারীরিক বিষয়ে উৎকণ্ঠা। যানবাহন কেনা এই সপ্তাহে ঠিক হবে না। সন্তানের আবদারে অযথা ব্যয় বৃদ্ধি। মধ্য ভাগে আর্থিক টান কিন্তু শেষের দিকে সেটা কেটে যেতে পারে। ব্যবসার জন্য কোনও নতুন দ্রব্য কেনাকাটা। বাড়িতে অতিথির আগমন হওয়ায় খরচ বাড়তে পারে। এই সপ্তাহে অফিসে শত্রুতার সম্মুখীন হতে পারেন। বাবার জন্য অতি মাত্রায় খরচ বাড়বে।