Lucky colors for Poila Baisakh 1433

নববর্ষের প্রথম দিনে আপনার রাশির ক্ষেত্রে কোন রং শুভ? সেইমতো পোশাক বাছুন লাল-নীল-সবুজের মেলা থেকে

অনেক বাঙালি বাড়িতেই নতুন বছর শুরু করা হয় আরাধ্য দেবতার পুজো করে। সেই সঙ্গে গায়ে ওঠে নতুন জামাকাপড়। রাশি অনুযায়ী জেনে নিন কোন রঙের পোশাক পরলে ভাল কাটবে নতুন বছর।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:০১
Share:

—প্রতীকী ছবি।

সারা বছর প্রায় কোনও বাঙালিই বাংলা তারিখের খোঁজ রাখেন না। তবে, ১ বৈশাখ নিয়ে উৎসাহের অন্ত থাকে না বাংলার ঘরে ঘরে। অনেকেই আরাধ্য ঈশ্বরের পুজো দিয়ে শুরু করেন নতুন বছরের প্রথম দিন। সেই সঙ্গেই থাকে নতুন জামাকাপড়, ভূরিভোজ। কেউ কেউ আবার বেড়াতেও যান। অনেক বাঙালি বাড়িতেই এই বিশ্বাস রয়েছে যে নতুন বছর নতুন পোশাক পরতে হয়, তাহলে নাকি আনন্দে কাটে গোটা বছরটাই। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এই রীতি, এমন কথাও বলে থাকেন বহু মানুষ। আর তা যদি রাশি অনুযায়ী পরা যায়, তাহলে বিশেষ শুভ ফল পাওয়া যায় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রঙের পোশাক পরা কল্যাণকর হবে—

মেষ: নতুন বছরে মেষ রাশির জাতক-জাতিকারা বেছে নিন গাঢ় সবুজ রঙের পোশাক। সজীবতা এবং তারুণ্যের প্রতীক এই রঙের হাত ধরে ঘটবে শুভ সূচনা।

Advertisement

বৃষ: ১ বৈশাখে গায়ে তুলুন উজ্জ্বল রঙের পোশাক। এই রাশির জাতক-জাতিকারা তালিকায় রাখুন লাল, কমলা বা হলুদ।

মিথুন: মিথুন রাশির ব্যক্তিদের জন্য গাঢ় রঙের পোশাক শুভ ফল দেবে। বাদামি বা খয়েরি নতুন জামাকাপড় পরুন বছরের শুরুতে।

কর্কট: ঘন নীল কিংবা গাঢ় গোলাপি রঙের পোশাক পরলে নতুন বছর ভাল কাটবে।

সিংহ: সোনালি কিংবা মেরুন রঙের পোশাক পরতে পারেন ১ বৈশাখে। মঙ্গলময় হবে নতুন বছর।

কন্যা: বেগনি জামাকাপড়ে সেজে উঠুন নতুন বছরে। এই রাশির আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে রংটি।

তুলা: তুলা রাশির ক্ষেত্রে শুভ হবে হালকা রঙের জামাকাপড়। বেছে নিন সাদা, ফিকে সবুজ বা আকাশি।

বৃশ্চিক: ঘিয়ে কিংবা লেবু হলুদ রং উঠুক বৃশ্চিক জাতক-জাতিকার গায়ে। ইতিবাচক ফল মিলবে এর ফলে।

ধনু: গাঢ় হলুদ কিংবা মেটে রঙা পোশাক পরা ভাল হবে। ভাগ্য প্রসন্ন হবে।

মকর: ফিকে নীল বা হালকা গোলাপি রঙের জামাকাপড় সেজে উঠুন। আশাব্যঞ্জক হবে নতুন বছর।

কুম্ভ: পেস্তা সবুজ কিংবা হালকা হলুদ রঙের পোশাক বেছে নিন। আনন্দে ভরে উঠবে আগামী দিনগুলো।

মীন: তালিকায় লাল কিংবা তুঁতের মধ্যে যে কোনও একটি রং রাখুন মীন রাশির জাতক-জাতিকারা। নতুন বছর সুন্দর হয়ে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement