Assam Special Revision Final List

বিজেপির অভিযোগের ভিত্তিতে অসমে কয়েক লক্ষ ‘সন্দেহজনক ভোটারে’র নাম বাদ পড়েছে! দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের

মঙ্গলবারই অসমে বিশেষ সংশোধন (স্পেশ্যাল রিভিশন)-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় ২ কোটি ৪৯ লক্ষ ভোটারের নাম রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে ২.৪৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

হিমন্ত বিশ্বশর্মা। —ফাইল চিত্র।

বিজেপির অভিযোগের ভিত্তিতে অসমে কয়েক লক্ষ ‘সন্দেহজনক ভোটারে’র নাম বাদ পড়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “যতটা সম্ভব আমাদের দলের সদস্যেরা অভিযোগ জমা দিয়েছেন। তার ভিত্তিতেই নাম বাদ দেওয়া হয়েছে।”

Advertisement

মঙ্গলবারই অসমে বিশেষ সংশোধন (স্পেশ্যাল রিভিশন)-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় ২ কোটি ৪৯ লক্ষ ভোটারের নাম রয়েছে, যা খসড়া তালিকা থেকে ০.৯৭ শতাংশ কম। কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে ২.৪৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অসমে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হলে আরও সন্দেহজনক ভোটারের নাম বাদ যাবে বলে জানিয়েছেন হিমন্ত।

হিমন্তের কথায়, “এটা তো সবে শুরু। এসআইআর হলে এই ধরনের আরও অনেকের নাম বাদ যাবে।” অবৈধ ভাবে অসমে বসবাস করা বাংলাদেশিদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানান তিনি। বলেন, “অনেকে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা সফল হয়েছি। আমাদের বিজেপি কর্মীরা বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের কাছে অভিযোগগুলি প্রমাণ করতে পেরেছেন। বোঝাতে পেরেছেন যে, যাঁদের নাম বাদ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে, তাঁরা আর অসমে থাকেন না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement