Pakistani Infiltration

জম্মুর নিয়ন্ত্রণরেখায় ফের অনুপ্রবেশে সক্রিয় পাকিস্তানি জঙ্গিরা! গোয়েন্দা তথ্য পেয়েই দ্রুত প্রত্যাঘাত সেনার

মঙ্গলবার রাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মুর নিয়ন্ত্রণরেখার ভীম্বর গলি এলাকার ভারতীয় সেনার ১৬ নম্বর কোরের অফিসার ও জওয়ানেরা পাক অনুপ্রবেশ রুখতে অভিযান চালান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:২৮
Share:

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর তৎপরতা। —ফাইল চিত্র।

ডুরান্ড লাইনে আফগান তালিবানের সঙ্গে সংঘর্ষের মধ্যেও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সক্রিয়তা কমেনি পাক সেনার। শীতে শেষে বরফ গলা শুরু হতেই শুরু হয়ে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা।

Advertisement

মঙ্গলবার রাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মুর এলওসি-র ভীম্বর গলি এলাকার এমনই এক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ভারতীয় সেনা ভেস্তে দিয়েছে। জম্মুর নাগ্রোতায় মোতায়েন ১৬ নম্বর কোর (‘হোয়াইট নাইট কোর’ নামে যা পরিচিত) ওই অভিযান চালিয়েছে। তবে অভিযানে হতাহতের কোনও খবর জানায়নি সেনা।

সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টার আগাম খবর পেয়েই মঙ্গলবার রাতে ভীম্বর গলি এলাকায় আকাশ ও স্থলপথে নজরদারি শুরু করেছিল সেনা। নজরদারি ড্রোনে এলওসির কাছে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের নজরদারি নজরে আসার পরেই দ্রুত প্রত্যাঘাত করে সেনা। বাধার মুখে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement