ম্যাগি কাণ্ড

বম্বে হাইকোর্টে স্থগিতাদেশ পেল না নেসলে

বহু প্রতীক্ষিত স্থগিতাদেশ পেল না সুইস বহুজাতিক সংস্থা নেসলে। সংস্থার তৈরি ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসে অত্যধিক মাত্রায় সিসা এবং ক্ষতিকারক মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) থাকার অভিযোগ ওঠে। তার পরই ৯ জুন বাজার থেকে সংস্থার প্রস্তুতকারী ৯ রকমের নুডলস বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ২০:৩২
Share:

বহু প্রতীক্ষিত স্থগিতাদেশ পেল না সুইস বহুজাতিক সংস্থা নেসলে। সংস্থার তৈরি ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসে অত্যধিক মাত্রায় সিসা এবং ক্ষতিকারক মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) থাকার অভিযোগ ওঠে। তার পরই ৯ জুন বাজার থেকে সংস্থার প্রস্তুতকারী ৯ রকমের নুডলস বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় খাদ্য নিরাপত্তা নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। এফএসএসএআইয়ের এই সিদ্ধান্তে বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দারস্থ হয় নেসলে। শুক্রবার ছিল সেই মামলারই শুনানি। বিচারপতি ভি এম কানাড়ে এবং বিচারপতি বি পি কোলাবাওয়ালার বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতিরা স্থগিতাদেশ দেননি। তবে নোটিস পাঠানোর জন্য অন্তত তিন দিনের সময়সীমা নেসলেকে দিতে হবে বলে খাদ্য নিয়ামক সংস্থাকে নির্দেশ দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement