Bengali New Year Special Recipes

বর্ষবরণের ভোজের শেষপাতে মিষ্টির নতুন কী পদ রাখা যায়? বানিয়ে ফেলুন আমসত্ত্বের পায়েস

: নতুন বছরে বাড়িতে এক নতুন ধরনের পায়েস বানালে কেমন হ? আমসত্ত্বের মিষ্টি তো খেয়েছেন, এ বার নববর্ষের ভোজে বানিয়ে নিন আমসত্ত্বের পায়েস। রইল প্রণালী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৭
Share:

পায়েসে টক-মিষ্টি ‘টুইস্ট’। ছবি: সংগৃহীত।

বর্ষবরণের ভোজ মানেই শেষপাতে মিষ্টি তো চাই-ই-চাই। দোকান থেকে কেনা রকমারি মিষ্টি তো রয়েছেই, তবে বাড়িতে এক নতুন ধরনের পায়েস বানালে কেমন হ? আমসত্ত্বের মিষ্টি তো খেয়েছেন, এ বার নববর্ষের ভোজে বানিয়ে নিন আমসত্ত্বের পায়েস। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

২৫০ গ্রাম আমসত্ত্ব

Advertisement

১ লিটার দুধ

১ মুঠো কিশমিশ

Advertisement

১ মুঠো কাজু

২ টেবিল চামচ চিনি

১ চা চামচ এলাচ গুঁড়ো

আধ কাপ কনডেন্সড মিল্ক

২-৩ টেবিল চামচ বাদামকুচি

প্রণালী:

দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। এ বার ঘন দুধের মধ্যে দিয়ে দিন আমসত্ত্বকুচি। খানিক ক্ষণ ফুটিয়ে একে একে দুধে মিশিয়ে দিন কাজু, কিশমিশ। আমসত্ত্বের সোনালি রং দুধের সঙ্গে মিশে গেলে মিশিয়ে দিন কনডেন্সড মিল্ক। ছড়িয়ে দিন এলাচ গুঁড়ো। গ্যাস বন্ধ করে পায়েস ঠান্ডা করে নিন। পরিবেশনের সময় ছড়িয়ে দিন বাদামকুচি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement