IPL 2026

ভারতীয় দলে সুযোগ পেলেন কেকেআরের ক্রিকেটার! যাবেন শ্রীলঙ্কা সফরে, আইপিএলে ভাল খেলার পুরস্কার

আইপিএলে ভাল খেলার পুরস্কার পেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরে যাবেন খেলতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:৪১
Share:

রাহানে, রিঙ্কুদের সঙ্গে অনুকূল রায় (বাঁ দিকে)। ছবি: পিটিআই।

আইপিএলে এ বারই প্রথম ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছেন অনুকূল রায়। সেই সুযোগ কাজেও লাগিয়েছেন তিনি। ব্যাট ও বল হাতে ধারাবাহিক ভাবে ভাল খেলার পুরস্কার পেয়েছেন অনুকূল। ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তিনি। হর্ষ দুবের পরিবর্তে নেওয়া হয়েছে তাঁকে।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের সিরিজ়ে নেওয়া হয়েছে হর্ষকে। সেই জন্য ভারত ‘এ’ দলের হয়ে খেলতে পারবেন না তিনি। স্পিনারের বদলে এক স্পিনারকে নেওয়া হয়েছে দলে। অনুকূলকে ভারত ‘এ’ দলে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০১৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন অনুকূল। সেই প্রতিযোগিতায় ১৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। যুগ্মভাবে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন ঝাড়খণ্ডের এই ছেলে। পৃথ্বী শ’য়ের নেতৃত্বাধীন দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।

Advertisement

৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ় খেলবে ভারত ‘এ’। শ্রীলঙ্কা ও ভারত ছাড়া তৃতীয় দল হিসাবে সেই সিরিজ়ে রয়েছে আফগানিস্তান। ভারতীয় দলের অধিনায়ক তিলক বর্মা। সহ-অধিনায়ক রিয়ান পরাগ। আইপিএলে ভাল খেলা প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, আয়ুষ বদোনিদের নেওয়া হয়েছে ১৫ জনের দলে। সুযোগ পেয়েছে চলতি আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে কমলা টুপির দৌড়ে সকলের উপরে থাকা ১৫ বছরের বৈভব সূর্যবংশীও।

ভারত ‘এ’ দল— তিলক বর্মা (অধিনায়ক), রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিংহ, আয়ুষ বদোনি, নিশান্ত সান্ধু, সূর্যাংশ শেরগে, কুমার কুশাগ্র, বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আরশাদ খান, অনুকূল রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement