ICC T20 World Cup 2026

আমেরিকার বিশ্বকাপ দলে পরিবর্ত হিসাবে সুযোগ সে দেশের হয়ে কখনও না খেলা ক্রিকেটারের, টেস্ট খেলেছেন পাকিস্তানের হয়ে!

এক ভারতীয় ক্রিকেটারের পরিবর্ত হিসাবে আমেরিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিল পাকিস্তানের প্রাক্তন টেস্ট ক্রিকেটারকে। যাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪
Share:

এহসান আদিল। ছবি: এক্স।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন জসদীপ সিংহ। কাঁধের সেই চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আমেরিকার বোলার। তাঁর পরিবর্ত হিসাবে আমেরিকা দলে নিয়েছে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারকে।

Advertisement

৩২ বছরের জসদীপের বদলে আমেরিকা দলে নিয়েছে ৩২ বছরের এহসান আদিলকে। পাকিস্তানের ক্রিকেটে আদিল পরিচিত মুখ। পাকিস্তানের হয়ে তিনি ৩টি টেস্ট এবং ৫টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন। পাকিস্তানের জার্সি গায়ে সেটাই তাঁর শেষ ম্যাচ। এ বার তাঁকে দেখা যাবে আমেরিকার জার্সি গায়ে। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তাঁর।

কয়েক বছর আগে আমেরিকায় চলে গেলেও এত দিন সে দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি আদিল। এই প্রথম ডাক পেলেন আমেরিকার জাতীয় দলে। বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেলে ১০ বছরেরও বেশি সময় পর ৩২ বছরের জোরে বোলারকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে। মিসবা উল হকের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আদিলের। মিসবার নেতৃত্বেই শেষ বার খেলেন পাকিস্তানের হয়ে।

Advertisement

জসপ্রীতের খেলার সম্ভাবনা না থাকায় আমেরিকা পরিবর্ত ক্রিকেটারের জন্য আবেদন করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি আমেরিকার আবেদন মঞ্জুর করেছে। তার পর আদিলকে দলে নেওয়ার কথা জানিয়েছে আমেরিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement