শেষ টেস্ট দিল্লিতেই নৈতিক জয়, বলছেন আজাদ

দীর্ঘ নাটক শেষে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টেস্ট আয়োজনের অনুমতি পেল দিল্লি। দিল্লি হাইকোর্ট এ দিন দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ডিডিসিএ) সাময়িক ছাড় দেওয়ার পাশাপাশি রায় দিল, সূচি অনুযায়ী সিরিজের শেষ টেস্ট হবে ফিরোজ শাহ কোটলাতেই। দক্ষিণ দিল্লি পুর নিগমকে আদালত নির্দেশ দিয়েছে, ম্যাচের জন্য ডিডিসিএ যেন শর্তসাপেক্ষ সার্টিফিকেট পেয়ে যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগলের তত্ত্বাবধানে ম্যাচ করা হবে।

Advertisement

চেতন নারুলা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ০৩:৩৩
Share:

দীর্ঘ নাটক শেষে ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টেস্ট আয়োজনের অনুমতি পেল দিল্লি। দিল্লি হাইকোর্ট এ দিন দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ডিডিসিএ) সাময়িক ছাড় দেওয়ার পাশাপাশি রায় দিল, সূচি অনুযায়ী সিরিজের শেষ টেস্ট হবে ফিরোজ শাহ কোটলাতেই। দক্ষিণ দিল্লি পুর নিগমকে আদালত নির্দেশ দিয়েছে, ম্যাচের জন্য ডিডিসিএ যেন শর্তসাপেক্ষ সার্টিফিকেট পেয়ে যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগলের তত্ত্বাবধানে ম্যাচ করা হবে।

Advertisement

দিল্লি ক্রিকেটের অচলাবস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন দুই ক্রিকেটার বিষেণ সিংহ বেদী এবং কীর্তি আজাদ। আদালতের ঘোষণার পরে এ দিন আজাদ বললেন, ‘‘সংস্থা চালাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত লোক, তাদের বিরুদ্ধে এটা প্রথম বড় ধাক্কা। মুকুল মুদগল থাকায় এদের আর্থিক দুর্নীতির রাস্তা বন্ধ হবে। সংস্থাটাকে পরিষ্কার করার চেষ্টায় এটা আমাদের নৈতিক জয়। তবে এটা সবে শুরু। সব কিছু সাফসুতরো করার যুদ্ধটা আরও লম্বা হতে চলেছে।’’

দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই ডামাডোল চলছে। যার জেরে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্র্যাকটিস ম্যাচ হয়নি সেখানে। সংস্থার আয়-ব্যয়ের হিসেব বোর্ডে জমা না দেওয়ায় আর একপ্রস্ত নাটক চলে। অরবিন্দ কেজরীবালের নিযুক্ত তদন্ত সংস্থা বোর্ডকে বলে ডিডিসিএ-কেই সাসপেন্ড করে দিতে। সরকারি ছাড়পত্র ছাড়া টেস্ট ম্যাচ আয়োজনের বাধা ছিল বিনোদন কর না দেওয়া। ডিডিসিএ-র কাছে কুড়ি কোটি টাকারও বেশি চায় দিল্লি সরকার। আদালতের ঘোষণায় সাময়িক স্বস্তি পেল ডিডিসিএ। বোর্ড থেকে অবশ্য নতুন কোনও বিবৃতি আসেনি, যেহেতু সরকারি ভাবে কোটলা টেস্ট আগে বাতিল হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement