Top 5 Smartphone Companies

দেদার বিকোচ্ছে লাখ টাকার আইফোন, ঋণাত্মকে স্যামসাং, ভারতের স্মার্টফোনের বাজার কাঁপাচ্ছে কোন কোন সংস্থা?

২০২৫-’২৬ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের রিপোর্টে রয়েছে একাধিক চমক। সেখানে দেখা গিয়েছে, ভারতের স্মার্টফোনের বাজার কাঁপানো প্রথম পাঁচটি সংস্থার মধ্যে দু’টির ব্যবসা রয়েছে ঋণাত্মকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১০
Share:

—প্রতীকী ছবি।

ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোন সংস্থার স্মার্টফোন? এ দেশে ব্যবসা বাড়াতে পেরেছে কারা? গত ডিসেম্বরে ২০২৫-’২৬ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়েছে সেই ছবি। সেখানে দেখা গিয়েছে প্রথম পাঁচে থাকা সংস্থাগুলির মধ্যে দু’টির ব্যবসার কোনও বৃদ্ধি হয়নি। উল্টে ঋণাত্মকে চলে গিয়েছে তাদের বৃদ্ধির সূচক।

Advertisement

সংশ্লিষ্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে ভিভোর নাম। ভারতের স্মার্টফোনের বাজারের ২৩ শতাংশ দখল করে রেখেছে তারা। ২০২৫-’২৬ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে তাদের ব্যবসা বেড়েছে ১৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাঙের দখলে আছে স্মার্টফোন বাজারের ১৪ শতাংশ। তবে চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সে ভাবে বিক্রি হয়নি দক্ষিণ কোরীয় সংস্থাটির তৈরি মুঠোবন্দি ডিভাইস।

এই সময়সীমায় স্যামসাঙের ব্যবসাবৃদ্ধির সূচককে ঋণাত্মক ১১ শতাংশে চলে যেতে দেখা গিয়েছে। অন্য দিকে, ভারতের স্মার্টফোনের বাজারের ১৩ শতাংশ রয়েছে ওপোর দখলে। তাদের ব্যবসা বেড়েছে ১০ শতাংশ। বাজারের ১২ শতাংশ দখলে থাকলেও শাওমির অবস্থাও স্যামসাঙের মতোই। তাদের বৃদ্ধির সূচক দাঁড়িয়ে আছে ঋণাত্মক ২৬ শতাংশে।

Advertisement

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। তৃতীয় ত্রৈমাসিকে তাদের তৈরি আইফোনের বিক্রিও কিছুটা কমেছে। তবে রিয়্যালমি, আইকিউ, টেকনো, ইনফিনিক্স বা লাভার চেয়ে অনেকটাই এগিয়ে আছে অ্যাপ্‌ল। সে দিক থেকে দেখতে গেলে মোটা টাকা খরচ করে এ দেশের আমজনতার অনেকেই আইফোন বেছে নিচ্ছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২৫ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুঠোবন্দি ডিভাইসটি হল আইফোনই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement