Bizarre

১৬৯ দিনের ট্রেকিং শেষ করে ওষুধ আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় পড়েন তরুণী, হাসপাতালে প্রকাশ্যে চরম সত্য!

১৬৯ দিন ধরে রোদ, ঝড়, বৃষ্টি, তুষারপাত মাথায় নিয়ে পাহাড়ি অঞ্চল, মরুভূমি অতিক্রম করে ট্রেকিং শেষ করেন তরুণী। তার পরেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন তিনি। চিকিৎসকেরা তাঁকে এমন একটি তথ্য জানান যা শুনে চমকে উঠেছিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

পাহাড়ে ট্রেক করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লেন তরুণী। ওষুধের খোঁজে হাসপাতালে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। প্রাণে বাঁচলেও হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তরুণীকে পরীক্ষা করার পর চিকিৎসকেরা এমন এক তথ্য জানালেন যা শুনে জোর ধাক্কা খেলেন তিনি। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সন্তান প্রসব করলেন তরুণী।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, উত্তর চিনের হামি থেকে হেনান প্রদেশের লুওয়াং প্রদেশে ২৪০০ কিলোমিটার চড়াই-উতরাই পথ পেরিয়ে এসেছিলেন ডং নামের এই তরুণী। ১৬৯ দিন ধরে রোদ, ঝড়, বৃষ্টি, তুষারপাত মাথায় নিয়ে পাহাড়ি অঞ্চল, মরুভূমি অতিক্রম করে ট্রেকিং শেষ করেন। তার পরেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন ডং। দীর্ঘ অভিযান শেষ করে ক্লান্ত বোধ করেন তিনি। ঠান্ডাও লেগে গিয়েছিল তাঁর। চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনার পর হাসপাতালে পৌঁছে চিকিৎসকেরা ডংকে পরীক্ষা করে জানান তিনি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, তাঁর প্রসবের সময়ও আসন্ন। তাঁর জরায়ুমুখ উন্মুক্ত হয়ে গিয়েছিল। যে কোনও সময়ই তিনি সন্তান প্রসব করে ফেলতে পারতেন বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন ডংকে। এই খবরটি শুনে ডং এবং তাঁর স্বামী চমকে যান। পুরো ট্রেকিং জুড়ে টেরই পাননি যে তাঁরা বাবা-মা হতে চলেছেন।

Advertisement

চিকিৎসাবিজ্ঞানে এই ধরনের গর্ভাবস্থাকে ‘ক্রিপ্টিক প্রেগন্যান্সি’ বলা হয়, যেখানে এক জন মহিলা গর্ভাবস্থার শেষের দিকে বা এমনকি প্রসবের সময় পর্যন্ত বুঝতে পারেন না যে তিনি অন্তঃসত্ত্বা। মা হওয়ার কোনও লক্ষণই ডংয়ের শরীরে ফুটে ওঠেনি। হাসপাতালে পৌঁছোনোর মাত্র কয়েক ঘণ্টা পরেই ডং প্রায় ২.৫ কেজি ওজনের একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। যদিও শিশুটি নির্দিষ্ট সময়ের প্রায় এক মাস আগে জন্মে গিয়েছে। মা এবং সদ্যোজাত উভয়ই স্থিতিশীল এবং নিরাপদে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement