Bengaluru

আইফোন নির্মাণসংস্থার শৌচালয়ে প্রসবের পর নবজাতককে হত্যা! অভিযুক্ত ১৯ বছরের মা, তদন্তে পুলিশ

সংবাদ প্রতিবেদন অনুসারে, দেবনাহাল্লিতে অবস্থিত ফক্সকন কারখানার এক কর্মচারী শৌচাগারে প্রবেশ করেন। একটি ব্যাগে নবজাতকের মৃতদেহ খুঁজে পেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। কর্তৃপক্ষ অবিলম্বে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৩০
Share:

—প্রতীকী ছবি।

আইফোন নির্মাণকারী সংস্থা ফক্সকনের বেঙ্গালুরুর অফিসে চাঞ্চল্যকর ঘটনা। কর্মরত অবস্থায় সন্তান প্রসব করলেন সেখানকারই এক কর্মী। এখানেই শেষ নয়, শৌচাগারে সন্তান প্রসব করার পর নবজাতককে হত্যা করার অভিযোগ উঠেছে ১৯ বছরের তরুণীর বিরুদ্ধে। এক সহকর্মী শিশুটির মৃতদেহ আবিষ্কার করার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, দেবনাহাল্লিতে অবস্থিত ফক্সকন কারখানার এক কর্মচারী শৌচাগারে প্রবেশ করেন। একটি ব্যাগে নবজাতকের মৃতদেহ খুঁজে পেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। কর্তৃপক্ষ অবিলম্বে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, শিশুটিকে জন্মের কিছু ক্ষণ পরই হত্যা করা হয়েছিল।

পুলিশের সূত্র অনুসারে, অভিযুক্ত তরুণী বৈদ্যুতিন জিনিস উৎপাদন কারখানার কর্মচারী। তদন্তকারীরা মনে করছেন, কর্মরত অবস্থাতেই তিনি শৌচাগার ব্যবহার করতে যান। সেখানেই অপ্রত্যাশিত ভাবে তাঁর প্রসববেদনা শুরু হয়। কর্মকর্তারা সন্দেহ করছেন যে প্রসবটি আকস্মিক এবং অপরিকল্পিত ছিল।

Advertisement

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবিবাহিত হওয়ায় আতঙ্ক এবং সামাজিক লজ্জার ভয়ে এমন কাজ করে থাকতে পারেন তরুণী। তিনি পরিবারের সদস্য ও সহকর্মীদের কাছে গর্ভধারণের বিষয়টি গোপন করেছিলেন কি না, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ঘটনার পর, প্রসব-পরবর্তী চিকিৎসার জন্য কর্মীকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ একটি মামলা দায়ের করেছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীর সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘটনার ক্রম পুনর্গঠনের জন্য পুলিশের আধিকারিকেরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement