Viral Video

বলি গায়কেরা কোন ছার! পাহারা দিতে দিতে ‘ধুরন্ধর ২’-এর চেনা গান গেয়ে মাত করলেন নিরাপত্তারক্ষী, ভিডিয়ো ভাইরাল

এক নিরাপত্তারক্ষী ইউনিফর্ম পরে আবাসনের নীচে চেয়ারে বসে রয়েছেন। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি গান গাইছেন। সেই গান অবশ্য খুবই পরিচিত। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর ২’ ছবিতে রয়েছে গানটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১১:৩০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আবাসনের তলায় চেয়ার নিয়ে বসেছিলেন সেখানকার নিরাপত্তারক্ষী। উপার্জনের জন্য নয়, বরং তিনি গান গাইতে ভালবাসেন শখে। চেয়ারে বসে ‘ধুরন্ধর ২’-এর চেনা গান গেয়ে ফেললেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘শৈবাইটস_অক্ষয়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক নিরাপত্তারক্ষী ইউনিফর্ম পরে আবাসনের নীচে চেয়ারে বসে রয়েছেন। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি গান গাইছেন। সেই গান অবশ্য খুবই পরিচিত। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর ২’ ছবিতে খান সাব ‘দিল পে জখম খাতে হ্যায়’ গানটি গেয়েছেন।

সেই গানটির মূল সংস্করণ গাইতে শোনা গেল নিরাপত্তারক্ষীকে। নুসরত ফতেহ আলি খান এই গানটি গেয়েছিলেন। পরে সেই গানটি নতুন ভাবে ‘ধুরন্ধর ২’ ছবিতে ব্যবহার করা হয়েছে। নতুন মোড়কে পেশ করা গানটি না গেয়ে মূল সংস্করণটিই গাইলেন নিরাপত্তারক্ষী। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, নিরাপত্তারক্ষীর গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিরাপত্তারক্ষী খুবই ভাল গান করেন। বলিউডের নামজাদা গায়কদের সহজেই পাল্লা দিতে পারবেন। এ রকম না জানি কত প্রতিভা জনসমক্ষের আড়ালে লুকিয়ে রয়েছে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement